Ticker

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পৃষ্ঠাসমূহ

টেকনাফের অপহরণকারী দলের মূলহোতা কুখ্যাত আবু তালেব গ্রামবাসীর সহায়তায় আটক

প্রকাশঃ
অ+ অ-

টেকনাফের  অপহরণকারী দলের মূলহোতা কুখ্যাত আবু তালেব গ্রামবাসীর সহায়তায় আটক


টেকনাফে অপহরণকারীদলের মূলহোতা কুখ্যাত আবু তালেবকে গ্রামবাসীর সহায়তায় আটক করে টেকনাফ থানায় সোপর্দ করেছে বিজিবি। সোমবার সকাল ১১টায় বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র টহল দল দায়িত্বপূর্ণ নয়াপাড়া এলাকায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে  অপহরণকারী দলের মূল হোতা আবু তালেবকে আটক করে। পরবর্তীতে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
 
 
জানা যায়, নয়াপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে এবং কুখ্যাত অপহরণকারী দলের মূলহোতা মোঃ আবু তালেব (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় তার চক্রান্তের জাল বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আবু তালেব গত ০৯ ফেব্রুয়ারি মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে ০৫ জন স্থানীয় নিরীহ লোককে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে টেকনাফের পল্লানপাড়া পাহাড়ি এলাকায় তার সহযোগীদের হাতে তুলে দেয়। এ সময় তাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। 
 
 
১০ ফেব্রুয়ারি ঘটনাস্থল থেকে মোঃ জাবের (২৮) নামের অপহৃত এক ব্যক্তি  অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। জাবের আলী জানান, বাড়ি থেকে বের করে আবু তালেব ও তার সহযোগীরা তাদেরকে নির্মম নির্যাতনের মুখে ফেলে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে অপহৃত ভুক্তভোগীদের পরিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপিতে এসে অভিযোগ  জানালে, বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। 
 
 
বিজিবি টহলদল স্থানীয় জনগণের সহায়তায় অপহরণকারী তালেবকে  আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন